Skip to main content

ধর্ম ও বাংলাদেশের রাজনীতি

ধর্ম হচ্ছে নিজেকে শাসন করার জন্যে, অন্যকে নয়। যিনি ধর্মকে সঠিক ভাবে নিজের মধ্যে ধারণ করে জীবন যাপন করেন তিনিই প্রকৃত ধার্মিক। আর যিনি ধর্মকে অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন বা অন্যকে কোনো নির্দিষ্ট ধর্ম পালনে বাধ্য করেন তিনি কখনোই সহি ধার্মিক নন বরং তিনি ধর্মের মুখোশের আড়ালে আপন স্বার্থ হাসিলের একটি অসত চরিত্র লালন করেন।

বাংলাদেশের মতো একটি বহুজাতিক মানুষের গণতান্ত্রিক রাষ্ট্রের শাসন ব্যবস্থা ও জাতীয় নিয়মনীতির সাথে কোনো স্পেসিফিক ধর্মের সম্পৃক্ততা থাকাটা নৈতিক নয়। থাকলে তা নতুন এক ফ্যাসিবাদের জন্ম দিবে যা নিজেদের ধর্মীয় মতাদর্শ অন্য সকলের উপর চাপিয়ে দিয়ে সকলের সুষ্ঠুভাবে বেঁচে থাকার অধিকার হরণ করবে।

আমাদেরকে এমন একজন শাসক নির্বাচন করতে হবে যার শাসনে আমরা সকলে নিজ নিজ ধর্ম পালনের এবং না পালনের সম অধিকার পাবো, যিনি সকলের ধর্মের ও মতাদর্শের স্বাধীণতা নিশ্চিত করবেন। আমরা কোনভাবেই এমন কোনো ফ্যাসিবাদী শাসক চাইবো না যিনি তার নিজের ধর্মীয় আকিদা, মতাদর্শ ও দর্শন আমাদেরকে মানতে বাধ্য করবেন।

ইসলাম ধর্মের আকিদা ও শাসন দিয়ে কোনভাবেই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা যিনি কোনো প্রাতিষ্ঠানিক ধর্মের অধীনে নেই তার অধিকার নিশ্চিত করা সম্ভব না, একই ভাবে অন্য যেকোনো ধর্মের বিধান দিয়েও ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষের অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। তাই ধর্ম হবে ব্যক্তির, রাষ্ট্র হবে সকলের। রাষ্ট্র কোনো ধর্ম বিশ্বাস করবে না, রাষ্ট্র বিশ্বাস করবে তথ্য, প্রমাণ ও যুক্তিতে এবং রাষ্ট্রের আইন হবে সকল ধর্ম বর্ণের ঊর্ধ্বে।

এখন কেউ যদি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বসে প্রতিহিংসাপরায়ণ হইয়ে রাষ্ট্রের সিস্টেমের রিসেট বাটন চেপে আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধের স্মৃতি, ইতিহাস, অসাম্প্রদায়িকতা ও বৈচিত্রময় এই সোনার বাংলার আদর্শ মুছে দিয়ে কোনো ধর্মান্ধ রাষ্ট্র ব্যাবস্থা কায়েম করতে চায় তবে তারে এখনই এই সিস্টেম থেকে লগ-আউট করে দিতে হবে। 

দেশে এখন মৌলবাদের জয়জয়কার শুরু হতে যাচ্ছে, সেইসাথে উগ্র মতাদর্শে বিশ্বাসী ধর্মীয় সন্ত্রাস ও জঙ্গিরা অর্গানাইজড হচ্ছে। এবং চারিদিকে ক্রমশঃই প্রসারিত হচ্ছে ধর্মভিত্তিক ফ্যাসিবাদী মতাদর্শের রাজনৈতীক অপশক্তি। এইটা এইভাবে চলতে দিলে দেশ এক ধর্মান্ধতার অন্ধকারে তলিয়ে যাবে।

Comments

Popular posts from this blog

An fool elephent

free your minds A huge elephant was tied with a short/slim and thin rope. There wasn't any chain and cage.It was a surprise when one boy went on the road and this is surprised him this fact. His thinking is that elephants can slit this rope one by on easy. It does not matter to him.The boy asked the elephant trainer what was the event! Why doesn't the elephant run away from the ropes?The trainer said, "When they were young, they were tied in a slim rope that would have been competent to t ied theirs. It was a good fit for them. In the absence of a again and again effort, this rope could not be slit by an elephant, it seems to him that it will never be possible to him. So still this is have her mind is as strong as the previous rope... But, if we tried again, we could have slit the rope of failure! So where everyone will stop, we will have to start from there.Stopped means losing.Like this elephant we don't do any any effort after repeated failures of ...

চরিত্র, লজ্জা ও যৌনতা

#চরিত্র নম্রতা, ভদ্রতা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, শালীনতা, ভ্রাতৃত্ববোধ, মানুষের প্রতি সম্মানবোধ, কর্তব্যপরায়ণতা, মিতব্যয়িতা ইত্যাদি গুণাবলী যে ব্যক্তির মধ্যে থাকবে সেই ব্যক্তিই সুন্দর, ভালো এবং সৎচরিত্রের অধিকারী। আবার, মিথ্যা বলা, প্রতারণা, বিশ্বাসঘাতকতা, লোভ, পরনিন্দা, ওয়াদা ভঙ্গ এসব বৈশিষ্ট্য যাদের মাঝে বিদ্যমান তারাই অসৎচরিত্রের অধিকারী এবং চরিত্রহীন। #লজ্জা সবাই বলে লজ্জা হলো নারীর ভুষণ, তাহলে পুরুষের ভূষণ কি? নিন্দা ও সমালোচনার ভয়ে কোন দূষণীয় কাজ করতে মানুষের মধ্যে যে জড়ত্ববোধ / দ্বিধাবোধ হয়ে থাকে সেটাকে বলে লজ্জা বা হায়া। তা হলে লজ্জা শুধুই নারীর ভূষণ হতে যাবে কেন? নারীকে বন্দী করার জন্যে যত রকমের ফন্ধী ও শব্দের প্রয়োজন পুরুষ মানুষ তা প্রয়োগ করেছে, যা স্বপুরুষ এর জন্যে আরেক লজ্জার ব্যাপার। এটা ভাবার সময় হয়ত পূরুষ জাতির নেই । অনেকে বলে- এ র কম যে, এই ছেলেটা চরিত্রহীন আর এই মেয়েটার লজ্জা নাই। এই লজ্জা আর চরিত্রের মধ্যে পার্থক্য কোথায়? চিন্তা করে আমরা দেখি কখনো? ছেলেটা যদি কোন মেয়েকে প্রেমের প্রস্তাব করে আর যদি মেয়েটি প্রত্যাক্ষান করে তখনি বলি ছেলেটা চর...

কে কার নিয়ন্তা, মানুষের বহুরূপী মতবাদ।

আস্তিক্যবাদ - ঈশ্বর সকল কিছুর নিয়ন্তা। নাস্তিক্যবাদ - প্রকৃতিই সকল কিছুর নিয়ন্তা। যুক্তিবাদ - মানুষ বা মানুষের কর্ম ক্রিয়াই নিয়ন্তা। সংশয়বাদ - নিশ্চিৎ নই কে কার নিয়ন্তা । অজ্ঞেয়বাদ - ঈশ্বরবাদ , নিরীশ্বরবাদ, যুক্তিবাদ, প্রকৃতিবাদে কৌতুহল নেই; এগুলি জানি না, প্রয়োজনও ভাবি না। মনোবিজ্ঞান - আপন মস্তিষ্কই নিজস্ব নিয়ন্তা। বিজ্ঞান - অনু ,পরমানু তথা পদার্থের চরিত্র ধর্ম ই নিয়ন্তা। গ্রহরত্নবাদ - গ্রহ,নক্ষত্রই ত সর্ব নাটের গুরু । বিবর্তনবাদ - পরষ্পর নিয়ন্ত্রনাধীন  প্রাকৃতিক পরিবর্তন ঘটছে, বিবর্তন ই প্রকৃতির ধর্ম , নিয়ন্তা থাকতে ই পারে। মুক্তমনা - আমার নিয়ন্তা আমিই, কারো প্রয়জন পরে না আমাকে নিয়ন্ত্রণের। আমার বাখ্যা ভূলও হতে পারে, পাঠক সমাজ শুদ্রে নিবেন নাহয়।