Skip to main content

খারাপ সময় যখন আসে, কি করা কাম্য ?

কিছু খারাপ সময় সবার জীবনেই আসে। একটা কিছু ঘটে গেলে সবার আগে নিজেকে প্রশ্ন করে দেখবেন যে, যেটা হয়েছে সেটা পরিবর্তন করার সুযোগ আছে কিনা। যদি সুযোগ থাকে আপনার উচিত হবে পরিবর্তন করা।
আর এই পরিবর্তনের সময় দেয়ালে পিঠ চাপড়ানোর মানে হল আপনি সেই সুযোগটাও নষ্ট করে ফেলছেন। আর যদি ঘটনাটা পরিবর্তন করার কোন সুযোগ নাই থাকে তাহলে নিজেকে এভাবে বোঝাবেন যে - আমি এটা পরিবর্তন করতে পারব না।

- আমি এটা পরিবর্তন করতে পারব না
এই বাক্যটি বারবার নিজের ভেতরে প্রতিষ্ঠিত করতে পারলেই দেখবেন বাক্যটি আপনাকে
[আমি এটা মেনে নিয়েছি] এর কাছে পৌঁছে দেবে। আপনি যখন মেনে নিতে শুরু করবেন তখনই কষ্ট গুলো কমতে শুরু করবে। কেননা কস্টগুলোর জন্ম হয়েছিল আপনার মেনে নিতে না পারা থেকেই। কিছু মানুষ দেখবেন সামান্য ব্যাপারে ও অধিক কষ্ট অনুভব করে, আবার কিছু মানুষ দেখবেন বড় ধরনের ক্ষতিগ্রস্থ হয়েও ততটা কষ্ট অনুভব করে না।
এখানে পার্থক্য শুধু মেনে নেওয়ার। একজন মেনে নিতে পারছেন আরেক জ পারতেছে না।
বিষাদগ্রস্ত দিনে আনন্দের স্মৃতিচারণ কষ্ট বাড়ায় কিন্তু আনন্দের সময় কষ্টের স্মৃতিচারণ করলেও কষ্ট কমায় না। যেটা বিষণ্ণতা সেটা সব সময়ের জন্যই বিষণ্ণতা; আপনি সেটা ভালো সময়ে ভাবুন আর খারাপ সময়ে ভাবুন সেটা আপনাকে বিশন্নতা ছাড়া আর কিছুই দেবে না।
কেউ যদি কষ্ট পাবার একটা যৌক্তিক কারণ দেখিয়ে এর থেকে মুক্তি পাবার কারণ জানতে চায় তাহলে আমি তাকে বলব এর থেকে মুক্তি পাবার একটাই উপায় আছে, সেটা হল কষ্টটাকে স্বাভাবিক ভেবে সহ্য করতে হবে।
কিছু কষ্ট তো জীবনে থাকবেই ।
যেমন আপনার বাবা মারা গেলে আপনি কষ্ট পাবেন না - সেটা কী আপনি চান ?
আপনার ব্যক্তিত্বেরর অধঃপতন কখন হয় জানেন ?
যখন আপনি কতটা কষ্ট পাবেন সেটা আপনি না , ঠিক করে দিচ্ছে অন্য কেউ !
একটা উদাহারণ দেই:-
একটা ট্রাফিক যখন হাতের ইশারায় সিগন্যাল দিয়ে সব গাড়ি আটকে দেয়, তখন আটকে থাকা গাড়ি গুলোর ভেতরে সব চাইতে বেশি আফসোস করে যে গাড়ি গুলো সিগন্যালের প্রথম সারিতে থাকে, তারা বাড়তি কষ্টটা এই কারণে পায় যে তাদের ঠিক আগের গাড়িটাই ইতিমধ্যে পার হয়ে গেছে ।
বিড়ম্বনাই তার একমাত্র কষ্ট না তখন, সে থেমে আছে এই কষ্টটাকে ছাপিয়ে গেছে তার ঠিক পাশেরজন এগিয়ে গেছে এই ব্যাপারটার কষ্টটা - এই ভাবনাটাই তাকে সিগন্যালে আটকে থাকা পেছনের অন্য যাত্রীদের চাইতে বেশি ভোগাচ্ছে ।
লক্ষ করলে দেখবেন অধিকাংশ সময়ই নিজের থেমে থাকার জন্য না বরং অন্যকেউ কেন এগিয়ে গেছে এই নিয়ে আমরা একধরনের যন্ত্রণায় ভুগি। সেই অন্য কেউ যদি বিল গেটস হয় তাহলে আমাদের কিছুই আসে যায় না কিন্তু যখনই আপনার পাশের কেউ হয় তখন কেন এরকম সুড়সুড়ে লাগে জানেন ?
কারণ আমাদেরকে বড় করাই হয়েছে একধরণের প্রতিযোগিতার মধ্য দিয়ে।
অথচ জীবনটা এরকম কোন রেইস খেলা না যে কেবল যারা ফাস্ট সেকেন্ড থার্ড হবে তারাই মেডেল পাবে।
গোল চত্বর দৌড়ে সব চাইতে পেছনে যে দৌড়াচ্ছে, সে কিন্তু চাইলেই এভাবে ভাবতে পারে যে তার পেছনে কেউ নেই। সে যদি এখন উল্টো দিকে দৌড় শুরু করে তাহলে সেখানে সেই প্রথম হবে। হ্যা, যেভাবেই হউক সেই সবার আগে সেখানে থাকবে। এটা কাম্য নই,তবে অসম্ভব কিছু না ।
জগতে যারা সাকসেস হয়েছে তারা কিন্তু সবার দেখানো পথ ধরে সামনে এগোয় নি, তারা নিজেরাই একেকটা পথ তৈরি করে নিয়েছে ।
সমস্যা আপনাকে প্রতিনিয়তই পাকরাও করে বেড়াবে যতদিন এই গ্রহে থাকবেন।
আর বেচেঁ থাকা অবস্থায় আপনার খারাপ সময়গুলো যত খারাপই হউক না কেনো এটা থেকে পরিত্রাণের জন্য অবশ্যই কোনো না কোনো পথ আপনার খোলা থাকবেই , আপনাকে শুধু সেই পথগুলোই খুঁজে বের করতে হবে।

-

Comments

Popular posts from this blog

An fool elephent

free your minds A huge elephant was tied with a short/slim and thin rope. There wasn't any chain and cage.It was a surprise when one boy went on the road and this is surprised him this fact. His thinking is that elephants can slit this rope one by on easy. It does not matter to him.The boy asked the elephant trainer what was the event! Why doesn't the elephant run away from the ropes?The trainer said, "When they were young, they were tied in a slim rope that would have been competent to t ied theirs. It was a good fit for them. In the absence of a again and again effort, this rope could not be slit by an elephant, it seems to him that it will never be possible to him. So still this is have her mind is as strong as the previous rope... But, if we tried again, we could have slit the rope of failure! So where everyone will stop, we will have to start from there.Stopped means losing.Like this elephant we don't do any any effort after repeated failures of ...

চরিত্র, লজ্জা ও যৌনতা

#চরিত্র নম্রতা, ভদ্রতা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, শালীনতা, ভ্রাতৃত্ববোধ, মানুষের প্রতি সম্মানবোধ, কর্তব্যপরায়ণতা, মিতব্যয়িতা ইত্যাদি গুণাবলী যে ব্যক্তির মধ্যে থাকবে সেই ব্যক্তিই সুন্দর, ভালো এবং সৎচরিত্রের অধিকারী। আবার, মিথ্যা বলা, প্রতারণা, বিশ্বাসঘাতকতা, লোভ, পরনিন্দা, ওয়াদা ভঙ্গ এসব বৈশিষ্ট্য যাদের মাঝে বিদ্যমান তারাই অসৎচরিত্রের অধিকারী এবং চরিত্রহীন। #লজ্জা সবাই বলে লজ্জা হলো নারীর ভুষণ, তাহলে পুরুষের ভূষণ কি? নিন্দা ও সমালোচনার ভয়ে কোন দূষণীয় কাজ করতে মানুষের মধ্যে যে জড়ত্ববোধ / দ্বিধাবোধ হয়ে থাকে সেটাকে বলে লজ্জা বা হায়া। তা হলে লজ্জা শুধুই নারীর ভূষণ হতে যাবে কেন? নারীকে বন্দী করার জন্যে যত রকমের ফন্ধী ও শব্দের প্রয়োজন পুরুষ মানুষ তা প্রয়োগ করেছে, যা স্বপুরুষ এর জন্যে আরেক লজ্জার ব্যাপার। এটা ভাবার সময় হয়ত পূরুষ জাতির নেই । অনেকে বলে- এ র কম যে, এই ছেলেটা চরিত্রহীন আর এই মেয়েটার লজ্জা নাই। এই লজ্জা আর চরিত্রের মধ্যে পার্থক্য কোথায়? চিন্তা করে আমরা দেখি কখনো? ছেলেটা যদি কোন মেয়েকে প্রেমের প্রস্তাব করে আর যদি মেয়েটি প্রত্যাক্ষান করে তখনি বলি ছেলেটা চর...

কে কার নিয়ন্তা, মানুষের বহুরূপী মতবাদ।

আস্তিক্যবাদ - ঈশ্বর সকল কিছুর নিয়ন্তা। নাস্তিক্যবাদ - প্রকৃতিই সকল কিছুর নিয়ন্তা। যুক্তিবাদ - মানুষ বা মানুষের কর্ম ক্রিয়াই নিয়ন্তা। সংশয়বাদ - নিশ্চিৎ নই কে কার নিয়ন্তা । অজ্ঞেয়বাদ - ঈশ্বরবাদ , নিরীশ্বরবাদ, যুক্তিবাদ, প্রকৃতিবাদে কৌতুহল নেই; এগুলি জানি না, প্রয়োজনও ভাবি না। মনোবিজ্ঞান - আপন মস্তিষ্কই নিজস্ব নিয়ন্তা। বিজ্ঞান - অনু ,পরমানু তথা পদার্থের চরিত্র ধর্ম ই নিয়ন্তা। গ্রহরত্নবাদ - গ্রহ,নক্ষত্রই ত সর্ব নাটের গুরু । বিবর্তনবাদ - পরষ্পর নিয়ন্ত্রনাধীন  প্রাকৃতিক পরিবর্তন ঘটছে, বিবর্তন ই প্রকৃতির ধর্ম , নিয়ন্তা থাকতে ই পারে। মুক্তমনা - আমার নিয়ন্তা আমিই, কারো প্রয়জন পরে না আমাকে নিয়ন্ত্রণের। আমার বাখ্যা ভূলও হতে পারে, পাঠক সমাজ শুদ্রে নিবেন নাহয়।